শিরোনাম :
নরসিংদীতে মদের লাইসেন্স বাতিল করে নিষিদ্ধের দাবি যুবদল নেতা মহসিন হোসেন বিদ্যুতের ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদী সাব-রেজিস্ট্রিতে রশিদ জালিয়াতির অভিযোগ, হাসিবুল পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব চীনে রোবটই বানাচ্ছে রোবট, ১০ মিনিটে তৈরি হচ্ছে একটি হিউম্যানয়েড নরসিংদীতে ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ, নারীসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার # সমুদ্রজয়ের এক যুগ পরও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান কেন ধীর? বিটিভির নেতৃত্বে নতুন মুখ, মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কাজী জেসিন পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান বরকত উল্লাহর ঘোড়াশাল সারকারখানার পরিত্যক্ত লুব অয়েল বিক্রি নিয়ে বিতর্ক, পুনরায় টেন্ডারের দাবি বিএনপিতে ‘হাইব্রিড’ ঠেকাতে কঠোর বার্তা তারেক রহমানের, তৃণমূলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

রায়পুরায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু: অভিযানে পাঁচজন আটক

নাদিম মাহমুদ নয়ন
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভৈরব রেলওয়ে থানা পুলিশ, ঢাকা রেলওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং র‍্যাব-১১ নরসিংদীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দীন ইসলাম (২৬) এবং রিফাত মিয়া (২০)।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত শনিবার গভীর রাতে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধরের পাশাপাশি তার দীর্ঘদিনের সঞ্চিত অর্থও লুট করে নিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আজ দুপুরে র‍্যাবের পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category