শিরোনাম :
নরসিংদীতে মদের লাইসেন্স বাতিল করে নিষিদ্ধের দাবি যুবদল নেতা মহসিন হোসেন বিদ্যুতের ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদী সাব-রেজিস্ট্রিতে রশিদ জালিয়াতির অভিযোগ, হাসিবুল পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব চীনে রোবটই বানাচ্ছে রোবট, ১০ মিনিটে তৈরি হচ্ছে একটি হিউম্যানয়েড নরসিংদীতে ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ, নারীসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার # সমুদ্রজয়ের এক যুগ পরও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান কেন ধীর? বিটিভির নেতৃত্বে নতুন মুখ, মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কাজী জেসিন পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান বরকত উল্লাহর ঘোড়াশাল সারকারখানার পরিত্যক্ত লুব অয়েল বিক্রি নিয়ে বিতর্ক, পুনরায় টেন্ডারের দাবি বিএনপিতে ‘হাইব্রিড’ ঠেকাতে কঠোর বার্তা তারেক রহমানের, তৃণমূলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিটিভির নেতৃত্বে নতুন মুখ, মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কাজী জেসিন

নাদিম মাহমুদ নয়ন
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সরকার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে মিজ কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তার নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

বাংলাদেশ টেলিভিশন দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে সংবাদ, শিক্ষা, সংস্কৃতি ও জনসচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করে আসছে। নতুন মহাপরিচালকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category