শিরোনাম :
ঘোড়াশাল সারকারখানার পরিত্যক্ত লুব অয়েল বিক্রি নিয়ে বিতর্ক, পুনরায় টেন্ডারের দাবি বিএনপিতে ‘হাইব্রিড’ ঠেকাতে কঠোর বার্তা তারেক রহমানের, তৃণমূলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন অর্থমন্ত্রী আমির খসরু ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত মাদক ব্যবসা ঠেকাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। স্মৃতিচারণে শ্রদ্ধার্ঘ্য: অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীরকে স্মরণ করলেন সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা রায়পুরায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু: অভিযানে পাঁচজন আটক শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান ভারত নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন; কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? নরসিংদীতে কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশকে ধন্যবাদ, আমাদের সমর্থনের জন্য: আলিসন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রিন্টার প্রদান করেছেন নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভূইয়া।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন এই প্রিন্টার প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন কাজ আরও সহজ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহিদুল কবির ভূইয়া বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। তাই শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আধুনিক শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন।

এদিকে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ সরবরাহে এমন সহযোগিতা শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category