শিরোনাম :
নরসিংদীতে মদের লাইসেন্স বাতিল করে নিষিদ্ধের দাবি যুবদল নেতা মহসিন হোসেন বিদ্যুতের ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদী সাব-রেজিস্ট্রিতে রশিদ জালিয়াতির অভিযোগ, হাসিবুল পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব চীনে রোবটই বানাচ্ছে রোবট, ১০ মিনিটে তৈরি হচ্ছে একটি হিউম্যানয়েড নরসিংদীতে ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ, নারীসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার # সমুদ্রজয়ের এক যুগ পরও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান কেন ধীর? বিটিভির নেতৃত্বে নতুন মুখ, মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কাজী জেসিন পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান বরকত উল্লাহর ঘোড়াশাল সারকারখানার পরিত্যক্ত লুব অয়েল বিক্রি নিয়ে বিতর্ক, পুনরায় টেন্ডারের দাবি বিএনপিতে ‘হাইব্রিড’ ঠেকাতে কঠোর বার্তা তারেক রহমানের, তৃণমূলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশকে ধন্যবাদ, আমাদের সমর্থনের জন্য: আলিসন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপে দল হিসেবে না থাকলেও দর্শক হিসেবে গত বিশ্বকাপ থেকে আলোচনায় রয়েছে বাংলাদেশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচের পর দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উচ্ছ্বাস, মিছিল ও উদ্‌যাপনের ছবি-ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও সেগুলো ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা ও ফুটবলপ্রেমের গল্প পৌঁছে গেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলোয়াড়দের কাছেও। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন। এবার জাপানকে হারানোর পর একই সুরে কথা বলেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারও। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ও আবেগের প্রশংসা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো বাংলাদেশ শুনেই ঘুরে দাঁড়ালেন আলিসন বেকার। বাংলাদেশি সাংবাদিকের প্রশ্ন করার আগেই বললেন, নাইচ, বাংলাদেশ! পরে জানালেন বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনার ভিডিও দেখেছেন তিনি।

বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নের জবাবে আলিসন বলেন, ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।

হিউস্টনে জাপানের বিপক্ষে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যখন জয়সূচক গোল করেন, বাংলাদেশে তখন মধ্যরাত। তবে ফুটবল সমর্থকরা এত রাতেও তুমুল উদযাপনে মাতেন। এসব দৃশ্য অবশ্য প্রতি ম্যাচেই।

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ঢাকাসহ বিভিন্ন শহরে জায়ান্ট স্ক্রিনে দেখেন সমর্থকরা। প্রিয় দল জিতলে রাত যত গভীরই হোক উৎসব হয় রঙিন। সামাজিক মাধ্যমে সুযোগে এসব উন্মাদনার ভিডিও দেখেছেন আলিসন।

এর আগে ম্যাচ সেরা হয়ে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সমর্থকদের দেন ধন্যবাদ। এর আগে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ শুনে ঘুরে দাঁড়িয়ে জানিয়েছিলেন তার ভালোবাসার কথা।

গত রাতে জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২ এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিলো ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের মনে জেগেছিলো সংশয়। বিরতির পর কাসেমিরো আনেন সমতা। শেষ মুহুর্তে মার্তিনেল্লি গোল করলে শেষ ষোলো নিশ্চিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category